ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লালমনিরহাটে ফল ও ফুল উৎসব পালিত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

জুলাই ১৩, ২০২৪, ০৩:৪৫ পিএম

লালমনিরহাটে ফল ও ফুল উৎসব পালিত

লালমনিরহাট সদরের ঐতিহ্যবাহী রিনা স্কুলে ফল ও ফুল উৎসব পালিত হয়েছে। আম, কাঁঠাল, লিচু, পেঁপে, আনারসসহ বাংলাদেশের প্রায় অর্ধশত ধরনের ফল ও কয়েক প্রকার ফুল নিয়ে এই উৎসব পালন করা হয়।

শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন।

ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিনা স্কুলের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হারাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সিরাজুল হক খন্দকার রানা, হারাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম খন্দকার।

ফল ও ফুল উৎসবে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!