ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দুই বন্ধুকে নিয়ে নববধূকে ‘ধর্ষণ’ করলেন স্বামী

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

জুলাই ২৮, ২০২৪, ০৪:৩৯ পিএম

দুই বন্ধুকে নিয়ে নববধূকে ‘ধর্ষণ’ করলেন স্বামী

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুকুরিয়া নিকরাইল গ্রামে বাসরঘরে নববধূকে ধর্ষণের অভিযোগে স্বামী ও তার এক বন্ধুকে গ্রেপ্তার করছে পুলিশ। ঘটনার পর থেকে অপর একবন্ধু আত্মগোপনে রয়েছে।

গ্রেপ্তারকৃত স্বামী কালিহাতী উপজেলার পুকুরিয়া নিকরাইল গ্রামের নুর আমিনের ছেলে আব্দুল বাছেত (২৫) ও তার বন্ধু একই গ্রামের আব্দুল বাছেদের ছেলে জহুরুল ইসলাম (২৮)। অপর বন্ধু ওই গ্রামের আক্তার হোসেনের ছেলে রবিন মিয়াকে (২৬) পুলিশ খুঁজছে।

জানা যায়, কালিহাতী উপজেলার পুকুরিয়া নিকরাইল গ্রামের নুর আমিনের ছেলে আব্দুল বাছেত সম্প্রতি ভূঞাপুর উপজেলার নিকলাপাড়া গ্রামে বিয়ে করেন।

নববধূকে নিজের বাড়িতে এনে বাসররাতে ঘরে প্রবেশের পর বরের সহযোগিতায় তার দুই বন্ধু মিলে কৌশলে নববধূকে ধর্ষণ করে। বরের বাড়ি থেকে কনে বাবার বাড়ি গিয়ে তার মাকে ঘটনা খুলে বলেন।

পরে নববধূর মা ছাড়া খাতুন শুক্রবার কালিহাতী থানায় মামলা দায়ের করেন।

ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, উপজেলার নিকলাপাড়া গ্রামের এক নারী বিয়ের পর স্বামীর বাড়িতে বাসরঘরে স্বামীর সহযোগিতায় দুই বন্ধু কর্তৃক ধর্ষণের শিকার হয়েছেন। নববধূ এ বিষয়ে বাবার বাড়িতে এসে ঘটনা খুলে বলেছেন। ঘটনাটি জানাজানি হওয়ায় মামলা সূত্রে পুলিশ অভিযুক্ত স্বামী আব্দুল বাছেদ ও বন্ধু জহুরুল ইসলামকে গ্রেপ্তার করে এবং যৌন নিপীড়ন শিকার নববধূকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, অভিযুক্ত স্বামী ও তার এক বন্ধুকে গ্রেপ্তার করে শুক্রবার টাঙ্গাইলের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নববধূর শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর বন্ধুকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

ইএইচ

Link copied!