ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাউজান পৌরসভায় ১৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

জুলাই ৩০, ২০২৪, ০৫:২৩ পিএম

রাউজান পৌরসভায় ১৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা

রাউজান পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ১৮৩ কোটি ৯৩ লাখ ৫১হাজার ৯৮১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

বাজেটে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামোসহ বর্জ্য ব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১৮১ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা। প্রারম্ভিক জের ধরা হয়েছে ২কোটি ৭১লাখ ৩১ হাজার ৯৮১ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

তিনি বলেন, রাউজান পৌরসভাকে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আরও সুন্দর ও সমৃদ্ধ শহরে রূপান্তর করতে পৌর জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

তিনি বলেন, আমরা পৌরসবাসীর সেবক হিসেবে কাজ করছি। জনকল্যাণমুখী বাজেট উল্লেখ করে তিনি আরও বলেন, রাউজানবাসীর অভিভাবক এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌরসভাকে ঢেলে সাজানো হয়েছে। স্মার্ট পৌরসভা গড়ার লক্ষ্যে কাউন্সিলরবৃন্দদের সঙ্গে নিয়ে করছি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, ওসি জাহিদ হোসেন।

উপস্থিত ছিলেন– পৌর নির্বাহী কর্মকর্তা অনিল চন্দ্র ত্রিপুরা, পৌর হিসাব রক্ষণাবেক্ষণ কর্মকর্তা সাকুর মিয়া, সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, প্রধান সহকারী সুমন কুমার বড়ুয়া, কাউন্সিলরবৃন্দ। এছাড়া ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক , জনপ্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!