ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র এিপুরা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

আগস্ট ১, ২০২৪, ০৩:১০ পিএম

জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র এিপুরা

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র এিপুরা উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসাবে স্বীকৃতিলাভ করেছেন।

বুধবার (৩১ জুলাই) মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধনে জেলার দ্বিতীয় স্থান অর্জন ও উপজেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র এিপুরা। তার হাতে  সম্মাননা ক্রেস্ট তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আবুল কাশেম ভূইঁয়া।

এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আলী হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান আমেনা বেগম,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)  কমল কৃষ্ণ ধর উপস্থিত ছিলেন।

এছাড়াও জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শ্রেষ্ঠ ইউপি সচিব হিসাবে স্বীকৃতিলাভ করেন মাটিরাঙ্গা সদর ইউনিয়নের সচিব মো.রফিকুল ইসলাম, উপজেলার শ্রেষ্ঠ ইউপি সদস্য মাটিরাঙ্গা সদর ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য অমৃত লাল এিপুরা,সদর ইউপির শ্রেষ্ঠ দফাদার সুবল বিকাশ এিপুরা।

বিআরইউ

Link copied!