ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টাঙ্গাইল কারাগার থেকে ১৪৬ বিএনপি নেতার মুক্তি

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

আগস্ট ৭, ২০২৪, ০২:৫৭ পিএম

টাঙ্গাইল কারাগার থেকে ১৪৬ বিএনপি নেতার মুক্তি

টাঙ্গাইল কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেছেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ সরোয়ারসহ ১৪৬ জন।

মঙ্গলবার বিকালে তাদের জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

পুলিশ ও কারাগার সূত্র জানায়, কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে টাঙ্গাইল সদর, কালিহাতী, ঘাটাইল, মধুপুর ও ধনবাড়ী থানায় ১১টি মামলা হয়। পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক নেতারা বাদী হয়ে এ সব মামলা দায়ের করেন। মামলায় পুলিশ বিএনপিসহ বিভিন্ন দলের ১৯৭ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

টাঙ্গাইল কারাগারের জেল সুপার মো. মোকলেছুর রহমান জানান, আদালত ১৪৬ জনকে জামিন দেন।   কারাগারে জামিনের কাগজ পাওয়ায় মঙ্গলবার বিকালে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

ইএইচ

Link copied!