ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাঙামাটি মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

আগস্ট ১১, ২০২৪, ০৭:১৮ পিএম

রাঙামাটি মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

রাঙামাটি মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।

রোববার দুপুরে মেডিকেল কলেজে অ্যাকাডেমিক কউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. প্রীতি প্রসূন বড়ুয়া স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।

নোটিশে আরও বলা হয়, সভায় উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদের দাবির প্রেক্ষিতে শুধু ছাত্র রাজনীতি নয় কলেজ শিক্ষক-কর্মচারীদের মধ্যে সব ধরনের সকল রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এতে রাঙামাটি মেডিকেল কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সকল শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা, কলেজে বৈধ শিক্ষার্থী ব্যতীত বহিরাগতদের অনুপ্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়।

রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. প্রীতি প্রসূন বড়ুয়া জরুরি সভার বিষয়টি নিশ্চিত করে আমার সংবাদকে জানান, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ও কলেজের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে মেডিকেল কলেজে সকল ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

ইএইচ

Link copied!