ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মানিকগঞ্জে আহত সাকিবের পাশে জেলা বিএনপির সভাপতি

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ প্রতিনিধি

আগস্ট ২১, ২০২৪, ০৮:০৯ পিএম

মানিকগঞ্জে আহত সাকিবের পাশে জেলা বিএনপির সভাপতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নৌ-পুলিশের গুলিতে আহত সাকিব খানের চিকিৎসার দায়িত্ব নিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।

গত ৫ আগস্ট বেলা ১১ টায় পাটুরিয়া ঘাট এলাকায় ছাত্র-আন্দোলনের সময় নৌ-পুলিশ সাকিবের পায়ের হাঁটু লক্ষ্য করে গুলিটি নিক্ষেপ করে। সাকিব গুলিবিদ্ধ হওয়ার পর তাৎক্ষণিক ভাবে ছাত্র-ছাত্রীরা তাকে নিয়ে মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহত সাকিব খান ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের আগুনপুর গ্রামের আরশেদ আলীর ছেলে।

আহত সাকিব খানের সংবাদ জানতে পেরে মমতাময়ী জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা দেখতে যান হাসপাতালে। তিনি সাকিবের মাথায় হাত বুলিয়ে তার পরিবারের সদস্যদের অভয় দেন এবং তিনি সাকিবের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেন।

এ সময় তিনি আরো বলেন, দেশের ক্লান্তিলগ্নে যে ভয়াবহ অবস্থা বিরাজ করছিল সেই সময়ে দেশের ছাত্র জনতা একত্রিত হয়ে বৈসম্যবিরোধী আন্দোলন গড়ে তোলেন। এই আন্দোলনে স্বৈরশাসককে পরাজিত করতে অনেক ছাত্র-ছাত্রী, সাধারণ জনগনসহ শিশুরাও শহীদ হয় এবং অনেকে আহত হয়ে পঙ্গুত্ব বরন করেন। তিনি শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের খোঁজ-খবর নেন। তিনি জেলার আহত সকল ছাত্র-ছাত্রীদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন।

আরএস

 

 

 


 

Link copied!