ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিক নিহত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৪, ১০:৫৮ এএম

ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিক নিহত

খুলনার বয়রায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাজ করার সময় তারা ভবন থেকে পড়ে যান।

নগরীর সোনাডাঙ্গা মডেল থানার এসআই সুমন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, সকাল থেকে নির্মাণ শ্রমিকরা নগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা এলাকায় অবস্থিত কর কমিশনারের কার্যালয়ের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন। ভবনের একটি ভারা মাচায় আটজন শ্রমিক কাজ করছিলেন। এরমধ্যে তিনজন পা পিছলে পড়ে যান। বাকিরা কোনোরকমে মাচা ধরে ওপরে উঠতে সক্ষম হন।

নিচে পড়ে যাওয়া রাব্বি, মামুন ও আশরাফুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদহগুলো ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিআরইউ

Link copied!