ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নোয়াখালীতে কৃষক-কৃষানি প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:

সেপ্টেম্বর ২০, ২০২৪, ১২:২৫ পিএম

নোয়াখালীতে কৃষক-কৃষানি প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট নোয়াখালীর আয়োজনে নোয়াখালী জেলায় বন্যা পরবর্তী আমন ধানের চাষাবাদ, পরিচর্যা, বীজ উৎপাদন ও সংরক্ষণ শীর্ষক কৃষক ও কৃষানি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার ( ২০ সেপ্টেম্বর)  সকালে বিনা‍‍’র নোয়াখালী প্রশিক্ষণ কক্ষে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) নোয়াখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল সরকারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনা‍‍`র মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ ।

বিনা‍‍`র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনা‍‍’র পরিচালক  (গবেষণা) ড. মো. ইকরাম-উল-হক, বিনা‍‍`র পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মো. মঞ্জুরুল আলম মন্ডল, অতিরিক্ত উপ-পরিচালক ( উদ্ভিদ সংরক্ষণ) মো. নুরুল ইসলাম এবং সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন অর রশীদ ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুবর্ণচরের সহযোগিতায় এসময় সুবর্ণচরের শতাধিক কৃষক-কৃষাণীদের আমন ধানের চাষাবাদ, পরিচর্যা, বীজ উৎপাদন ও সংরক্ষণ এবং সবজি উৎপাদনসহ আগাম বোরো ধান ও সরিষা চাষের বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রধান করেন কর্মকর্তারা।

বিআরইউ

Link copied!