ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সুনামগঞ্জের চলতি নদী থেকে ৫টি বালুভর্তি নৌকা আটক

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ প্রতিনিধি:

সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১১:৪৯ এএম

সুনামগঞ্জের চলতি নদী থেকে ৫টি বালুভর্তি নৌকা আটক

সুনামগঞ্জ ধোপাজান চলতি নদীতে অভিযান চালিয়ে ৫টি বালু ভর্তি নৌকা আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেলা পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁনের নির্দেশে সদর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল ইসলামের নেতৃত্বে এসআই ফজলে রাব্বি ও এসআই মহিন উদ্দিনসহ একটি ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বালু ভর্তি নৌকা আটক করতে সক্ষম হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা নৌকা থেকে নদীতে ঝাপিয়ে পড়ে পালিয়ে যায়।

বালু ভর্তি নৌকা আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি নাজমুল ইসলাম জানান, প্রচণ্ড বজ্রপাতকে উপক্ষো করে সদর থানা পুলিশের অভিযানে ৫টি বালু ভর্তি নৌকা আটক করা হয়েছে।

 আটক বালু ভর্তি নৌকা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

বিআরইউ

Link copied!