ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

অক্টোবর ১৮, ২০২৪, ০৭:১২ পিএম

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে  নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন জামায়াত ইসলামির পক্ষ থেকে একটি শিক্ষা প্রতিষ্ঠান ও ৫১টি পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারা‌হিগুনী মাকছু‌দিয়া দা‌খিল মাদ্রাসা মাদ্রাসা মাঠে আয়োজিত দলটির কর্মী ও সহযোগী সমাবেশ শেষে এসব বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াত  ইসলামী ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি ও দাগনভূঞা-‌সোনাগাজী উন্নয়ন প‌রিষদের চেয়ারম‌্যান ডা. ফখরু‌দ্দিন মা‌নিক।

বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন জামায়াত ইসলামির আমির মাওলানা সাইফুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি ও সেবক মোঃ ফখরুল ইসলাম মামুন।

এসময় বন‌্যায় ক্ষতিগ্রস্ত বারা‌হিগু‌নি উচ্চবিদ্যালয় সংস্কারের জন‌্য নগদ ৩০ হাজার টাকা ৫১‌টি প‌রিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে ২ লক্ষ ৫৫ হাজার টাকা ও দুই বান্ডিল করে ১০২ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব‌্যে বলেন,-জামায়া‌ত ইসলামী মানবতার কল‌্যাণে কাজ করে যাচ্ছে। বন‌্যার সময়ও সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মানুষের পাশে ছিল। এখন ও আছে ভ‌বিষতেও পাশে থাকবে দলটি।

এর আগে স্থানীয় জামায়াত নেতা মাওলানা আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উক্ত সমাবেশে 
পবিত্র আল কুরআন থেকে দারসুল পেশ করেন 
ইউনিয়ন জামায়াত ইসলামির সাবেক আমীর মাওলানা হা‌বিবুর রহমা‌ন।

এতে আরও উপস্থিত ছিলেন মাকছু‌দিয়া দা‌খিল মাদ্রাসার অধ্যক্ষ ওবায়দুল হক, বারাহিগুনী উচ্চ‌বিদ‌্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দিন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপ‌তি মাস্টার আবুল বাশার, Tasting আবদুর র‌হিম, সুরুজ মিয়া, জায়লস্কর উচ্চ বিদ‌্যালয়ের শিক্ষক সারওয়ার উদ্দিন, ৫নং ওয়ার্ড সভাপ‌তি ইমাম হোসেন, সেক্রেটারি ওসমান গ‌নি  স্থানীয় গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ। 

আরএস
 

Link copied!