ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সমুদ্র সৈকতে জেট স্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৪, ০৮:০৬ পিএম

সমুদ্র সৈকতে জেট স্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে জেট স্কি থেকে পানিতে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।

মৃত মোহাম্মদ আল মামুন হাওলাদার (৪৬) বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় থাকতেন।

সি সেইভ লাইফ গার্ডের কর্মী সাইফুল্লাহ সিফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুল্লাহ সিফাত বলেন, ভ্রমণে আসা এ পর্যটক সৈকতে জেটস্কিযোগে ঘুরতে নামেন। এক পর্যায়ে জেটস্কি থেকে পানিতে পড়ে যান। এসময় জেটস্কির চালক নানাভাবে পর্যটককে উদ্ধারের চেষ্টা করলে ঢেউয়ের কারণে ব্যর্থ হন। পরে বিষয়টি লাইফ গার্ড কর্মীরা দেখলে দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার ম্যাজিস্ট্রেট মো. তানভির হোসেন বলেন, জেট স্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু হয়েছে। নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। ঘটনার পর থেকে জেটস্কিচালক পলাতক রয়েছে। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

আরএস

Link copied!