ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গোসাইরহাটের মাদক সম্রাজ্ঞী রিনা ঢালী গ্রেপ্তার

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি:

গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি:

নভেম্বর ১, ২০২৪, ০৪:০৯ পিএম

গোসাইরহাটের মাদক সম্রাজ্ঞী রিনা ঢালী গ্রেপ্তার

শরীয়তপুরের গোসাইরহাটে ৫‍‍`শ পিচ ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী আসমা আক্তার রীনা ঢালী গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে গোসাইরহাট থানা পুলিশ রীনা ঢালীকে ইয়াবাসহ আদালতে পাঠিয়েছে পুলিশ।

আটককৃত আসমা আক্তার রীনা ঢালী (৪৮) গোসাইরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আনছার উদ্দিন ঢালীর স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পট্টি ব্রিজের উত্তর পাশে অভিযান পরিচালনা করেন গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেনসহ একটি টিম।এসময় মাদক বিক্রি করতে গেলে আসমা আক্তার রীনা ঢালীকে ৫‍‍`শ পিচ ইয়াবাসহ আটক করেন।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আলম বলেন, ইয়াবা বিক্রি করার সময় আসমা আক্তার রীনা ঢালী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে নিয়মিত মামলা রুজুর পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বিআরইউ

Link copied!