ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি আহসান, সম্পাদক আব্দুল ওয়াহেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

নভেম্বর ৩, ২০২৪, ১২:২৮ পিএম

চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি আহসান, সম্পাদক আব্দুল ওয়াহেদ

চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের তিন বছর মেয়াদি নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (০২ নভেম্বর) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে সকাল ৮ থেকে বিকাল ৩ টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে।

১২২ ভোটারের মধ্যে ১১৭ টি ভোট পোল হয়। এ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আহসান উল হক ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ জয়লাভ করেন।

এই প্যানেলে অন্যান্য সদস্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন- সিনিয়র সহ-সভাপতি কায়জার আলী, সহ-সভাপতি আজিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফউজ্জামান, অর্থ সম্পাদক সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক মুসলে উদ্দিন, প্রচার, প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক শামীম কবির, চাকুরি ও আইন বিষয়ক সম্পাদক নাজমুল হক, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক (মহিলাদের সংরক্ষিত) শেফালি খাতুন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য আল হেলাল উদ্দীন।

নির্বাচনের শেষে জানাগেছে, ডিপ্লোমা এগ্রিকালচারিষ্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-এ্যাব) মনোনীত পলাশ-জাহিদ প্যানেল বিজয়ী হয়।

বিআরইউ

Link copied!