ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিন্ডিকেট ভাঙতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের কেনা দামে সবজি বিক্রি

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি প্রতিনিধি:

নভেম্বর ৩, ২০২৪, ০৩:৪৪ পিএম

সিন্ডিকেট ভাঙতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের কেনা দামে সবজি বিক্রি

কাঁচা বাজারে চড়া দামে সবজি বিক্রি হওয়ায় সাধারণ মানুষের কাছে কেনা দামে সবজি বিক্রি শুরু করেছে ঝালকাঠির বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র-নাগরিকরা। 

রোববার (০৩ নভেম্বর) সকাল ১০টায় শহরের সাধনার মোড় এলাকায় এ বাজার বসে। এ সময়  কম দামে সবজি কিনতে ভিড় করেন ক্রেতারা।

জেলা প্রশাসক আশরাফুর রহমান সকালে শিক্ষার্থীদের সাথে উপস্থিত থেকে সবজি বিক্রিতে অংশ নেন। এসব সবজির মধ্যে পটল বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে, পেঁপে, জালি কুমড়া, ও শসা বিক্রি হচ্ছে ৩০ টাকায়, কাচা মরিচ ১১০ টাকা, মুলা ৩৫ টাকা, প্রতি পিচ লাউ বিক্রি হচ্ছে ৩৫ টাকা। এছাড়া আরো বেশ কিছু সবজি বাজারের চেয়ে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত কম দামে বিক্রি করা হচ্ছে।

আয়োজকরা জানান, বাজারে বিক্রেতাদের হাত বদল হতে ঊর্ধ্বগতি সৃষ্টি হচ্ছে। মধ্যস্বত্বভোগী আর সিন্ডিকেট গড়ে ওঠায়  সাধারণ ত্রেতারা তাদের কাছে জিম্মি। তাই দ্রব্যমূল্য বৃদ্ধির এই সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষকে সহযোগিতা করতেই এমন উদ্যোগ। এ কর্মসূচি অব্যাহত ভাবে চলবে বলেও জানান আয়োজকরা।

ছাত্র-জনতা ব্যানারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক বলেন, কিছু কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় বাড়তি দামে সবজি বিক্রি করছেন। ছাত্র-জনতার এ উদ্যোগ অব্যাহত থাকলে শীঘ্রই বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আসবে।

বিআরইউ

Link copied!