ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাগুরায় সড়কে ফলক অপসারণের দাবিতে ডিসি অফিসে অভিযোগ

মাগুরা জেলা প্রতিনিধি:

মাগুরা জেলা প্রতিনিধি:

নভেম্বর ৩, ২০২৪, ০৫:৫২ পিএম

মাগুরায় সড়কে ফলক অপসারণের দাবিতে ডিসি অফিসে অভিযোগ

মাগুরায় অবৈধ নাম ফলক অপসারণের দাবি জানিয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছে এলাকাবাসী। আজ ০৩/১১/২৪ ইং তারিখে দুপুরে এলাকাবাসীর স্বাক্ষরিত আবেদনপত্র গুলো তাদের প্রতিনিধির মাধ্যমে মাগুরা জেলা প্রশাসক, জেলা নির্বাহী প্রকৌশলী, এলজিইডি মাগুরা, নির্বাহী অফিসার শ্রীপুর, সড়ক ও জনপদ অফিসে লিখিত আকারে অভিযোগ জানানো হয়েছে।

অভিযোগপত্র থেকে জানা গেছে, মাগুরা শ্রীপুর উপজেলা কাদিরপাড়া ইউপির দোরোন নগর গ্রামে ডাক্তার পঙ্কজ কান্তি মন্ডল সরকারি নিয়ম ভঙ্গ করে নিজের নামে করেছে রাস্তার নামকরণ।দোরোন নগর গ্রামে গড়াই নদীর তীর ঘেঁষে এই ২কি:মি কাঁচা ও পাঁকা রাস্তাটিতে তিনার নামের ফলক রয়েছে অন্তত অর্ধশত ফলক।

যেটা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে, তিনার উদ্দেশ্য কি রাস্তা সংস্কার করে জনগণের সেবা নাকি নিজের নাম মানুষের মাঝে চাউর করা,সেটা আমারা বোধগম্য নয়।রাস্তা সংস্কারে কাবিটা ও সাবেক চেয়ারম্যানের  অনুদান থাকলেও সামান্য ব্যয় করেই তার নামে এই ফলক গুলো তিনি নির্মাণ করেন,যাতে জনসাধারণের রাস্তায় চলাচলে সমস্যার পাশাপাশি ঘটছে দুর্ঘটনা।

এই রাস্তা সংস্কারে আমরা গ্রামবাসী টাকা ও শ্রম দেওয়ার পাশাপাশি  সরকারি বরাদ্দ পায় ২ লক্ষ টাকা,সাবেক চেয়ারম্যান দেন ৫০ হাজার ও পঙ্কজকান্তি  কিছু টাকা দিয়ে দলীয় ক্ষমতা ব্যবহার করে,সরকারি নিয়মনীতিকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে নিজের নামে রাস্তার নামকরণের ফলক লাগিয়ে দেয়।এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পরেও সরকারি ভাবে কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা  উষ্মা প্রকাশ করেন।

স্থানীয়দের আপত্তির মুখে এক অনলাইনে সাক্ষাৎকারে ডাক্তার পঙ্কজ কান্তি মন্ডল বলেন,এ ফলক গুলো আমি নির্মাণ করিনি, হয়ত এলাকার লোকজন আমাকে ভালোবেসে এ গুলো করেছে,সরকার চাইলে সেটা ভেঙে দিতে পারেন,তাতে আমার কোনো আপত্তি নেই।

মাগুরা জেলা প্রশাসক জনাব মো. অহিদুল ইসলাম আবেদন পত্র গ্রহণ করে সড়ক থেকে দ্রুত ফলক অপসারণ করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

বিআরইউ

Link copied!