ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কাজ করার সময় ট্রেনে কাটাপড়ে শ্রমিক নিহত

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী প্রতিনিধি:

নভেম্বর ৩, ২০২৪, ০৬:০৮ পিএম

কাজ করার সময় ট্রেনে কাটাপড়ে শ্রমিক নিহত

নরসিংদীর পলাশে ট্রেনে কাটা পড়ে মুনসুর আলী (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৩ নভেম্বর) সকালে ঘোড়াশাল রেল স্টেশনের পাশে পুরাতন রেলব্রিজে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুনসুর আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার সোনাকুলি গ্রামের তান্দাইল আলীর ছেলে। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মুনসুর আলীসহ আরো ৭ থেকে ৮ জন শ্রমিক ঘোড়াশাল ফ্ল্যাগ স্ট্রেশনের পুরাতন রেল ব্রিজে সংস্কারের কাজ করছিলেন। পরে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারো সিন্ধুর প্রভাতী একটি ট্রেন ওই ব্রিজ পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে মুনসুর আলীর মৃত্যু হয়। এসময় জীবন বাঁচাতে ব্রিজ থেকে লাফ দিয়ে আহত হয় আরো দুই শ্রমিক।

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ হিরো জানান, অসাবধানতাবশত কাজ করার কারণে এই দুর্ঘটনা ঘটে। পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিআরইউ

Link copied!