ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চলন বিলের তাড়াশে চায়না দুয়ারী জাল জব্দ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

নভেম্বর ৪, ২০২৪, ০৩:৩০ পিএম

চলন বিলের তাড়াশে চায়না দুয়ারী জাল জব্দ

সিরাজগঞ্জের তাড়াশে ২টি স্রোতিজালের স্থাপনা বিনষ্ট ও ৩ লক্ষ ২০ হাজার টাকা মূ‌ল্যের নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর এ‌টি করা হয় তাড়াশ উপ‌জেলার চরকুশাবাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ‌্যমে।

এ মোবাইল কোর্ট প‌রিচালনান সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) খালিদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, এএসআই ও সেনাবাহিনীর সদস্যরা।

রোববার (৩ নভেম্বর) সিরাজগঞ্জের তাড়া‌শে চরকুশাবাড়ি এলাকায় মোবাইল কোর্ট অভিযান শেষে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মশগুল আজাদ বলেন, স্রোতিজাল ও চায়না দুয়ারী জাল মৎস‌্য সম্প‌দের যে কোন জলজ প্রাণী একবার এ সমস্ত জালে প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে নদ-নদী, খাল-বিল ও জলাশয়ের দেশীয় প্রজাতির বিভিন্ন মাছসহ সকল প্রকার জলজ প্রাণী বিলুপ্ত হতে বসেছে। তাই পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রক্ষায় চায়না দুয়ারী জাল ও স্রোতিজাল নিষিদ্ধ করেছে সরকার। ছোট মাছ রক্ষার্থে ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।

বিআরইউ

Link copied!