ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুমিল্লায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লাকসাম (কুৃমিল্লা) প্রতিনিধি:

লাকসাম (কুৃমিল্লা) প্রতিনিধি:

নভেম্বর ৮, ২০২৪, ০২:২৩ পিএম

কুমিল্লায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কিশোরকন্ঠ ফাউন্ডেশন  কুমিল্লা দক্ষিণ জেলার  উদ্যোগে কুমিল্লার জনপ্রিয় মেধা বৃত্তি ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৮ নভেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলার  ৭ টি  স্বনামধন্য প্রতিষ্ঠানে একযোগে উক্ত মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানগুলো হলো– লাকসাম গাজীমুড়া কামিল মাদ্রাসা, মুদাফফরগঞ্জ আলী নওয়াব স্কুল এন্ড  কলেজ, মনোহরগঞ্জ ফাজিল মাদ্রাসা, নাথেরপেটুয়া ডিগ্রি কলেজ, নাঙ্গলকোটের এ আর মডেল স্কুল এবং মন্তলী স্কুল এন্ড কলেজ।

উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় লাকসাম- মনোহরগঞ্জ এবং নাঙ্গলকোট  উপজেলার  বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণি থেকে ১০ম শ্রেণীর ৪ হাজার অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শুক্রবার সকাল থেকেই প্রতিটি পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্রগুলোতে উৎসবের আমেজ তৈরি হয়।  আগত শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ এ বৃত্তি পরীক্ষার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের প্রশংসা করেন।

অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ করার জন্য এ ধরনের জ্ঞানমূলক  আয়োজন আরো বেশী পরিমাণে  বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী ও প্রতিযোগী  হবে।

মেধাবৃত্তি শুরু হওয়ার পর কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকন্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয়  উপদেষ্টা মো. সফিউল্লাহ, ও কিশোরকন্ঠ ফাউন্ডেশন  কুমিল্লা দক্ষিণ জেলা  চেয়ারম্যান মু. নজরুল ইসলাম ,ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম।

মেধাবৃত্তি পরীক্ষায় আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা  জয়নাল আবেদীন পাটোয়ারী , জোবায়ের  ফয়সাল,আমিমুল এহসান, জাহিদুল ইসলাম,  ইয়াকুব হোসেন রিফাত প্রমুখ৷

বিআরইউ

Link copied!