ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রেমের টানে ভারতীয় তরুণী সীমানা পেরিয়ে বাংলাদেশে

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

নভেম্বর ১৮, ২০২৪, ০৪:৪৪ পিএম

প্রেমের টানে ভারতীয় তরুণী সীমানা পেরিয়ে বাংলাদেশে

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাঁকুরপুরে প্রেমের টানে বিয়ের দাবি নিয়ে এক ভারতীয় তরুণী বাংলাদেশি প্রেমিক যুবক আহসানের (২৪) বাড়িতে এসে অবস্থান নেয়।

প্রেমিক আহসান সীমান্ত সংলগ্ন চাকুলিয়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে এবং মেয়েটি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হুদাপাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে আয়েশ খাতুন (১৭)।

রোববার (১৭ নভেম্বর) বেলা ১২ টার দিকে সীমান্তরক্ষীদের চোখ এড়িয়ে ভারতীয় ওই তরুণী আহসানের বাড়িতে এসে অবস্থান নেয়।

সংবাদ পেয়ে ঠাঁকুরপুর সীমান্ত ফাড়ির বিজিবি সদস্যরা রবিবার দুপুর ৩ টার দিকে ভারতীয় তরুণীকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।

বাংলাদেশের প্রেমিক যুবক আহসানের বড় ভাই আরাফাত জানান, বেলা ১২ টার দিকে ভারতের হুদাপাড়া গ্রামের তরুণী আয়েশা খাতুন আমাদের বাড়িতে এসে বিয়ের দাবিতে অবস্থান নেয়। আমার ছোট ভাই আহসানের সাথে তার এক বছরের অধিক সময় ধরে প্রেম ভালোবাসা চলে আসছে বলে মেয়েটি জানিয়েছে। মেয়েটি দু‍‍` তিন ঘন্টা আমাদের বাড়িতে অবস্থান করার পর বিজিবি সদস্যরা এসে তাকে নিয়ে যায়।

ঠাকুরপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হারুন অর রশিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল ৪ টার দিকে চাকুলিয়া সীমান্তে বিজিবি- বিএসএফ এক পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় তরুণীকে তার পরিবারের হাতে তুলে দিয়েছেন।

বিআরইউ

Link copied!