ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভারতে পালানোর সময় আ. লীগ নেতা কিরণ গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৪, ০২:১৫ পিএম

ভারতে পালানোর সময় আ. লীগ নেতা কিরণ গ্রেপ্তার

অবৈধভাবে ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে বিজিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) রাতে যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যার অভিযোগে গাজীপুর ও রাজধানীর উত্তরা থানায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি কিরণ। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবেও পাঁচবার নির্বাচিত হয়েছেন।

২০২১ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান আসাদুর রহমান কিরণ। এর আগেও ২০১৩ সালের প্রথম সিটি নির্বাচনের পর অধ্যাপক এমএ মান্নান কারাগারে থাকাকালীন আড়াই বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

বিআরইউ

Link copied!