ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০

উপজেলা প্রতিনিধি

উপজেলা প্রতিনিধি

নভেম্বর ২১, ২০২৪, ১২:৪৯ এএম

ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০

ঢাকার ধামরাইয়ে ইটবাহী ট্রাকের সঙ্গে পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

বুধবার (২০ নভেম্বর) রাতে ধামরাইয়ের কাওয়ালীপাড়া-কালামপুর সড়কের খাগুর্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইলের একটি শ্রমিকবাহী বাস খাগুর্তা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন নারী ও একজন পুরুষ শ্রমিক নিহত হন। আহত হন অন্তত ২০ জন।

পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন।

তবে তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে। আহতদের মধ্যে কয়েকজন আশঙ্কাজনক। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আরএস

Link copied!