ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চলনবিলে ‘বাউত উৎসবে’ মানুষের ঢল

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

ডিসেম্বর ৩, ২০২৪, ০৪:০৮ পিএম

চলনবিলে ‘বাউত উৎসবে’ মানুষের ঢল

কারও হাতে পলো, কারও হাতে খেয়া জাল, বাদাই জালসহ মাছ ধরার নানা উপকরণ। এরপর দল বেঁধে বিলে নেমে মনের আনন্দে মাছ শিকার করছেন। কেউ পাচ্ছেন বোয়াল, কেউবা শোল, রুই, কাতল। অনেকে ফিরছেন খালি হাতে। এভাবেই চলনবিলে মাছ শিকারে মেতেছেন শৌখিন মৎস্য শিকারিরা।

চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ মাছ ধরার বাউত (স্থানীয় ভাষায়) উৎসবে হাজারো মানুষের ঢল নেমেছে। হেমন্তের সকালে পুবাকাশে সূর্য উঁকি দেওয়ার আগেই বিলে হাজারো মানুষ। ঘন কুয়াশার চাদরে কিছু বোঝা না গেলেও একে একে সবাই নেমে পড়েছেন বিলে। উদ্দেশ্য একটাই-মাছ শিকার।

প্রতি বছরের মতো সোমবার (২ ডিসেম্বর)  উপজেলার কাটাখাল ও ধামাইচ গাঙ্গে  ভোরে শুরু হয় এ কর্মযজ্ঞ, এটিই বাউত উৎসব। নানা উপকরণ নিয়ে দূরদূরান্ত থেকে নানা বয়সি মানুষ মাছ ধরতে আসে বিলে। শুধু সিরাজগঞ্জ নয়, পাশের নাটোর,  কুষ্টিয়া, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলার মানুষ আসে এ উৎসবে।

আজ ভোরের আলো ফোটার আগেই কাটাখাল ও ধামাইচ গাঙ্গে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় নানা বয়সি মানুষে।

তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মশগুল আজাদ জানান, ‘মাছের প্রজনন ও জীববৈচিত্র্যের ক্ষতি না করে বাউত উৎসব পালন করতে হবে।‘বাউত উৎসব এ এলাকার ঐতিহ্য। দেশি প্রজাতির মাছ রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।’

বিআরইউ

Link copied!