ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মনোহরগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:

ডিসেম্বর ৫, ২০২৪, ০৪:৩৭ পিএম

মনোহরগঞ্জে সম্প্রীতি সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

কুমিল্লার মনোহরগঞ্জ থানার উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে‍’র সভাপতিত্বে থানার মাঠ প্রাঙ্গণে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক এসএম মুনসুর, মো. মঞ্জুরুল আলম মজনু, সাবেক আহ্বায়ক ইউসুফ ভুঁইয়া, জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলা আমির হাফেজ নুরুন্নবী, হেফাজত ইসলামের মনোহরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা সহিদ উল্লাহ, ইসলামী আন্দোলন প্রতিনিধি নেছার উদ্দিন সুমন, ইসলামী ফাউন্ডেশন এর সুপারভাইজার ওবায়েদুল হক তারেক, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব জিএম আহসান উল্লাহ, মনোহরগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি মো. তানজিল সোহেলসহ প্রমুখ।

মনোহরগঞ্জ থানা এসআই আক্তারুজ্জামান এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানা তদন্ত অফিসার মো. আনোয়ার হোসেন, মনোহরগঞ্জের সকল রাজনৈতিক দলের প্রতিনিধিগণ, সকল সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ, থানার অফিসারগণসহ সকল শ্রেণি পেশার মানুষজন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্প্রীতির মনোহরগঞ্জে অতীতেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতেও সকলের সহযোগিতায় কোন ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে না। কাউকে গুজবে কান না দেয়ার আহ্বান জানান। সামাজিক মূল্যবোধ সহ সকল শ্রেণি পেশার মানুষের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমেই সম্প্রীতি তৈরি হবে। সমাবেশে আলোচনা শেষে অতিথিগণ র‍্যালি করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান সমাপ্ত হয়।

বিআরইউ

Link copied!