ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দামুড়হুদা সীমান্তে ১০টি স্বর্নের বার উদ্ধার

দামুড়হুদা (চুয়াডাঙ্গা)প্রতিনিধি

দামুড়হুদা (চুয়াডাঙ্গা)প্রতিনিধি

ডিসেম্বর ১০, ২০২৪, ০৬:০৬ পিএম

দামুড়হুদা সীমান্তে ১০টি স্বর্নের বার উদ্ধার

চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলার বাড়াদী সীমান্তে এক দিনের ব্যবধানে আবারো অভিযান চালিয়ে দেড় কোটি টাকার মূল্যের ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়ন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে বিজিবি সদস্যরা চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বারাদী বিওপি এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান পাচার করা হবে বলে খবর পায়। এ খবরের ভিত্তিতে কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান ও তার দল নিয়ে সীমান্তের আমবাগানে অবস্থান নেয়।

এ সময় বিজিবি সদস্যরা এক ব্যক্তিকে ওই এলাকা দিয়ে যেতে দেখলে তাকে চ্যালেঞ্জ করা হয়। ওই ব্যক্তি তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি উদ্ধার করে এক কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করে। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

এ বিষয়ে হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান দর্শনা থানায় মামলা করেন। স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার ৮ ডিসেম্বর দর্শনা সীমান্ত এলাকা থেকে আনুমানিক দেড় কোটি টাকা মূল্যের নয়টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি।

বিআরইউ

Link copied!