ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাংলাদেশ সাংবাদিক সংস্থার বাঘা শাখার নেতৃত্বে আমান-লালন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

ডিসেম্বর ১৭, ২০২৪, ১১:০১ এএম

বাংলাদেশ সাংবাদিক সংস্থার বাঘা শাখার নেতৃত্বে আমান-লালন

রাজশাহীর বাঘায় বাংলাদেশ সাংবাদিক সংস্থার ১৭ সদস্য বিশিষ্ট দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আবদুল লতিফ মিঞার সভাপতিত্বে সকল সদস্যের সমর্থনে সভাপতি নির্বাচিত হয়েছে আমানুল হক আমান (যুগান্তর/সোনার দেশ) এবং সাধারণ সম্পাদক লালন উদ্দিন (কালের কণ্ঠ/সোনালী সংবাদ)।

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১২ টায় বাঘা প্রেস ক্লাব কার্যালয়ে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম।

বাঘা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সাংবাদিক সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য রফিক আলম, ফজলুর রহমান, আমিনুল ইসলাম
বনি, মঞ্জুয়ারা বেগম।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত সভাপতি আমানুল হক আমান (যুগান্তর/সোনার দেশ), সহ-সভাপতি আশরাফুল আলম (বাংলাদেশের খবর/রাজশাহী প্রতিদিন), সহ-সভাপতি সাইদুল ইসলাম (দৈনিক আমার সংবাদ/ দি ডেইলি পোস্ট), সাধারণ সম্পাদক লালন উদ্দিন (কালের কণ্ঠ সোনালী সংবাদ), যুগ্ম সম্পাদক গোলাম তোফাজ্জল কবীর মিলন (আজকের পত্রিকা/রাজশাহী সংবাদ), সহ-যুগ্ম সম্পাদক আবদুস সালাম (স্বদেশ প্রতিদিন) সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান মুক্তা (ইনকিলাব), অর্থ সম্পাদক আবদুল হামিদ মিঞা (ভোরের কাগজ/নতুন প্রভাত), জনকল্যাণ সম্পাদক জহুরুল ইসলাম (পদ্মা প্রবাহ), ক্রীড়া সম্পাদক দোয়েল মোল্লা (ফটো সাংবাদিক), দপ্তর পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক মোস্তাফিজুর রহমান (রেডিও পদ্মা), সাহিত্য সম্পাদক সুব্রত কুমার (দৈনিক জনবাণী)।

নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়েছে আবদুল লতিফ মিঞা (সমকাল/দৈনিক বার্তা), নুরুজ্জামান (ইত্তেফাক/সানশাইন), আসলাম আলী (নয়াদিগন্ত/গণধ্বনি প্রতিদিন)। সাধারণ সদস্য আবদুল কাদের নাহিদ (সাপ্তাহিক ঈশ্বরদী), নাহিদা ইয়াসমিন লাকী (দৈনিক রাজবার্তা), সোনিয়া বেগম (পদ্মা টাইমস)।

বিআরইউ

Link copied!