ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইছামতি নদীর পাড় থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল প্রতিনিধি:

ডিসেম্বর ১৮, ২০২৪, ০৫:২০ পিএম

ইছামতি নদীর পাড় থেকে ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

যশোরের শার্শার পাচভুলট সীমান্ত থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে বিজিবি। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই জন হলেন– বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত ইউনুস মোড়ের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩) ও  দীঘিরপাড় গ্রামের আরিফুল ইসলামের ছেলে সাবু হোসেন (২৮) ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুইজন পেশায় চোরাকারবারি। ভারত থেকে চোরাচালান পণ্য এনে  তারা বাংলাদেশে সরবরাহ করে। গতকাল রাতে চোরাচালান পণ্য আনতে গিয়ে ভারতের বিএসএফ আটকের পরে তাদেরকে নির্যাতন করে পিটিয়ে হত্যা করে। পরে রাতে সুযোগ বুঝে মরদেহ দুটি বাংলাদেশ সীমান্তের ইছামতি নদীর পাড় ফেলে রেখে যায় বিএসএফ।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, বিজিবির কাছ থেকে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে তাদেরকে নির্যাতন করে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে মরদেহ নদীর পাড়ে ফেলে গেছে। মরদেহে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।  

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশীদ আনোয়ার জানান, শার্শার পাঁচ ভুলোট সীমান্তের ইছামতি নদীর পাড়ে দুই ‍ব্যক্তির মরদেহ পড়ে ছিল। মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিআরইউ

Link copied!