ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৪২ ঘণ্টা পর মিলল কর্ণফুলী নদীতে নিখোঁজ দুই পর্যটকের লাশ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

ডিসেম্বর ২৬, ২০২৪, ১১:২৭ এএম

৪২ ঘণ্টা পর মিলল কর্ণফুলী নদীতে নিখোঁজ দুই পর্যটকের লাশ

দীর্ঘ ৪২ ঘণ্টা পর সন্ধান মিলেছে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ দুই পর্যটকের লাশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ৭টা ৩০মিনিটের দিকে উপজেলার চিৎমরম ইউনিয়ন এর কর্ণফুলী নদীর সীতার ঘাট অংশে নিখোঁজ পর্যটক প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭) এর লাশ ভেসে উঠে। এর আগে একই স্থানেই তারা গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গোসল করতে নেমে নদীতে ডুবে যায়।

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, গত মঙ্গলবার চট্টগ্রাম শহর থেকে আসা, ৯ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের কর্নফুলী নদীর সীতার ঘাটে বোট নিয়ে আসে। পরে দুপুরে তাদের মধ্যে থেকে ৩ জন নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে দুই পর্যটক প্রিয়ন্ত দে ও শাওন দত্ত নদীতে ডুবে নিখোঁজ হয়। তাঁদের লাশ সকাল ৭টা ৩০ মিনিটে একই স্থানে ভেসে উঠেছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, নদীতে ডুবে নিখোঁজ দুই পর্যটকের মরদেহের খোঁজ মিলেছে। ফায়ার সার্ভিস ও থানায় খবর দেয়া হয়েছে। তারা এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিআরইউ

 

Link copied!