ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৪, ১১:০২ এএম

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

জরুরি কাজের জন্য সিলেট নগরীর ২৫ এলাকায় আজ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর প্রকৌশলী শামস-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, ১১ কেভি মুক্তিরচক ও ধোপাদিঘিরপাড় ফিডারের আওতাধীন মেন্দিবাগ, নোয়াগাঁও সাদিপুর, বোরহানউদ্দীন রোড, কুশিঘাট, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, পীরেরচক, উপশহর রোড, সোবহানীঘাট বিশ্বরোড, ডুবড়ী হাওর, সবজিবাজার, ফুলতলী মাদরাসা, হাফিজ কমপ্লেক্স, নাইওরপুল পয়েন্ট, ওসমানী শিশু পার্ক, ধোপাদিঘিরপাড় ও আশপাশ এলাকায় জরুরি বিদ্যুৎ কাজের জন্য সকাল ৮ থেকে বিকেল ৩ পর্যন্ত নগরীতে উল্লেখ করা এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়াও ১১ কেভি সোবহানিঘাট ও কালিঘাট ফিডারের আওতাধীন কাস্টঘর, চালিবন্দর, আমজাদ আলী রোড, মহাজনপট্টি, লালদিঘিরপাড়, হকার্স মার্কেট, বন্দরবাজার রোড, জেল রোড ও আশপাশ এলাকায় সকাল ৮ থেকে সকাল ১০ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই উল্লেখকৃত এলাকাগুলোতে যথারীতি বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

মহানগরীতে সাময়িক এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

বিআরইউ

Link copied!