ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নান্দাইলে ভ্রাম্যামাণ আদালতে ৭৬৮ কেজি পলিথিন জব্দ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ডিসেম্বর ৩১, ২০২৪, ০৪:৫৪ পিএম

নান্দাইলে ভ্রাম্যামাণ আদালতে ৭৬৮ কেজি পলিথিন জব্দ

ময়মনসিংহের নান্দাইলে ৭৬৮কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান ও পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলার সহকারী পরিচালক মো. মাহবুবুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাংগাইল ইউনিয়নের নান্দাইল রোড বাজারে ব্যবসায়ী খোকন মিয়ার ভাঙারি দোকান ঘর থেকে ৬২৭ কেজি নিষিদ্ধ পলিথিন এবং নান্দাল বাজারের রতন মিয়ার দোকান রতন স্টোর থেকে ১৪১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। 

এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ীগণ পালিয়ে যান। তবে ভ্রাম্যমাণ আদালত পরিচলানাকারী প্রশাসনের কর্মকর্তাগণ স্থানীয় লোকজন ও ব্যবসায়ীবৃন্দকে নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রি করতে নিষেধ করেন। যদি কেহ নিষিদ্ধ পলিথিন ব্যবহার বা বিক্রি করেন তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এজন্য নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষা করার আহ্বান জানান।

উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সঙ্গীয় পুলিশ ফোর্সসহ সংশ্লিষ্ট বিভাগের লোকজন সাথে ছিলেন।

বিআরইউ

Link copied!