ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার

জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

ডিসেম্বর ৩১, ২০২৪, ০৮:৫৬ পিএম

টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অপহৃত ১৮ বনকর্মীকে অবশেষে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে টেকনাফের গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করে র‍্যাব। তবে এর আগে অপহরণকারীরা জনপ্রতি ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।

উদ্ধার হাওয়া বনকর্মীরা হলেন- ফরেস্টার সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্লাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্লাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮)। আরও দুজনের নাম পাওয়া যায়নি। এদের মধ্যে অনেকে রোহিঙ্গা আছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) কামরুজ্জামান বলেন, পাহাড়ে কাজ করার সময় ১৯ জন শ্রমিককে অপহরণের পর থেকে র‍্যাব অভিযানে নামে। এর প্রেক্ষিতে  আজ বিকেলে টেকনাফ গহীন পাহাড় থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়। অভিযান এখনো চলমান।

এর আগে গতকাল টেকনাফের জাদিমুড়া এলাকায় পাহাড়ি এলাকা থেকে অস্ত্রধারীরা ১৯ বনকর্মীকে অপহরণ করে। অপহরণের পর থেকে মুক্তিপণ হিসেবে ভুক্তভোগী পরিবারের কাছে ফোন করে জনপ্রতি এক লাখ টাকা করে মোট ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ অপহরণের ঘটনায় টেকনাফ উপজেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই মঙ্গলবার সকালে টেকনাফের হোয়াইক্ষ্যং-শামলাপুর সড়কে সড়ক অবরোধ করে আরও ৭ কৃষকে অস্ত্রের মুখে অপহরণের খবর পাওয়া গেছে।

আরএস

Link copied!