ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মহম্মদপুরে ওয়াকাথন ও মুক্ত আড্ডা

মহম্মদপুর ( মাগুরা) প্রতিনিধি:

মহম্মদপুর ( মাগুরা) প্রতিনিধি:

জানুয়ারি ২, ২০২৫, ০৩:৩৩ পিএম

মহম্মদপুরে ওয়াকাথন ও মুক্ত আড্ডা

‘নেই পাশে কেউ যার,সমাজসেবা আছে তার’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজন জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ ওয়াকাথন ও মুক্ত আড্ডা উপলক্ষ্যে র‍্যালি ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়।র‍্যালিটি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরে মুক্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়েছে।

সমাজের অসংগতি, দুর্নীতি, অসহায় মানুষের সমস্যা সমাধানসহ সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে আলোচনায় গুরুত্বারোপ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)বাসুদেব কুমার মালোর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা

মো. আব্দুর রব এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কাজী আবু আহসান,মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আখতারুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক তাওফিক কালাম অভি ও আল-মামুন প্রমূখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,গণমাধ্যম কর্মী,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

বিআরইউ

 

Link copied!