ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কল্যাণরাষ্ট্র গঠনে সুন্দরগঞ্জে মুক্ত আড্ডা ও নতুন প্রজন্মের প্রত্যাশা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

জানুয়ারি ২, ২০২৫, ০৪:১৯ পিএম

কল্যাণরাষ্ট্র গঠনে সুন্দরগঞ্জে মুক্ত আড্ডা ও নতুন প্রজন্মের প্রত্যাশা

গাইবান্ধার সুন্দরগঞ্জে ‍‍`কল্যাণরাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যাশা‍‍` বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

মুক্ত আড্ডা পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজির হোসেন। আড্ডা সুচনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুজ্জামান খান।

আড্ডায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাফর আহমেদ লস্কর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহজাহান মিঞা, গণমাধ্যমকর্মী সুদীপ্ত শামীম, কবি ও সাংবাদিক   সাইফুল আকন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নুর আলম মিয়া নুর, হাবিবুল্লাহ সরকার, কামরুল হাসান, রেজওয়ানুল কবির, হাসিবা সরকার, উপকারভোগী কাজল রেখা প্রমুখ।

এই আড্ডার মাধ্যমে স্থানীয় জনগণ, বিশেষ করে নতুন প্রজন্মের প্রতিনিধিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম এবং এর মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠনের সম্ভাবনা নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়া সামাজিক কার্যক্রমগুলোর কার্যকারিতা এবং এলাকার উন্নয়নে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি কীভাবে সমাজের পরিবর্তনে ভূমিকা রাখতে পারে, তা নিয়ে আলোচনা হয়।

বিআরইউ

Link copied!