ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রুপপুর বিদ্যুৎ প্রকল্পের গ্রীনসিটির চার তলা থেকে লাফ দিয়ে রুশ নারীর মৃত্যু

দেওয়ান সবুজ, ঈশ্বরদী (পাবনা)

দেওয়ান সবুজ, ঈশ্বরদী (পাবনা)

জানুয়ারি ৪, ২০২৫, ০৩:৪৩ পিএম

রুপপুর বিদ্যুৎ প্রকল্পের গ্রীনসিটির চার তলা থেকে লাফ দিয়ে রুশ নারীর মৃত্যু

 ঈশ্বরদীতে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের আবাসিক গ্রীনসিটির চারতলা বিল্ডিং এর জানালা থেকে লাফ দিয়ে এক রাশিয়ান নারী কর্মীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৪ জানুয়ারি) ভোর ৪টায় গ্রীনসিটির ৯ নাম্বার বিল্ডিং এর ৪২ নং ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। 

নিহত রাশিয়ান নাগরিক POSHTARUK KSENIIA (৪০) রুপপুর প্রকল্পের Smu-1 কোম্পানিতে কর্মরত ছিলেন।

এদিকে ঘটনার কিছু পরে গ্রীণসিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সকালে গ্রীণসিটি এলাকা পরিদর্শন করেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, থানার ওসি শহিদুল ইসলাম শহিদ সহ রুপপুর ফাঁড়ির সদস্যরা।

রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কুমার জানান, নিহত রুশ নাগরিক এবং তার স্বামীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটেছে। তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রীনসিটির সিকিউরিটি সদস্যরা নিয়ে গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

আরএস

Link copied!