ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাদারীপুরে সড়কে লাখ টাকার বৃক্ষনিধন, প্রশাসন নীরব

জাহিদ হাসান, মাদারীপুর:

জাহিদ হাসান, মাদারীপুর:

জানুয়ারি ৭, ২০২৫, ০৫:১৭ পিএম

মাদারীপুরে সড়কে লাখ টাকার বৃক্ষনিধন, প্রশাসন নীরব

মাদারীপুরের ডাসার উপজেলার ধুলগ্রামের রাস্তা ও খালের পাড় থেকে লাখ টাকার গাছ কেটে নিচ্ছে স্থানীয় আহম্মদ, মোহাম্মদ ও খলিল নামের ৩জন। স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের ৫শ গজের মধ্যে এই গাছ কেটে নিলেও কোন ব্যবস্থা নিচ্ছেনা তহশিলদার।

সরেজমিনে দেখা গেছে, রাস্তার পাশ থেকে গাছ কেটে ভ্যানে করে নিয়ে যাচ্ছে। গাছ কাটার পর গাছের গোড়া মাটি দিয়ে ঢেকে দিচ্ছে। বেশ কিছুদিন ধরে গাছ কাটলেও তহশিলদার কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এ পর্যন্ত প্রায় ১২ থেকে ১৫টি গাছ কেটে নিয়ে গেছে স্থানীয় আহম্মদ, মোহাম্মদ নামের দুইভাইসহ খলিল নামের অপর এক ব্যক্তি। এতে ক্ষুব্ধ এলাকাবাসী।

স্থানীয় ওয়াজেদ আলী ও মোসারফ হাওলাদার অভিযোগ করে বলেন, প্রকাশ্যে রাস্তার গাছ কেটে নিলেও তহশিলদার তাদের কিছু বলে না। এভাবে রাস্তার গাছ কেটে নিলে বর্ষায় খালে পানি এলে এই রাস্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এখন গাছ কাঁটতে এদের বাঁধা না দিলে পরবর্তীতে আরও মানুষ গাছ কাঁটা শুরু করবে। এভাবে রাস্তার দুই পাশের সব গাছই কেটে ফেলবে এরা। তহশিলদার টাকা নিয়ে এদের গাছ কাটার সুযোগ করে দিচ্ছে। তহশিলদার সরকারি লোক হয়ে কীভাবে সরকারে ক্ষতি করছে। আমরা এর বিচার চাই।

অভিযুক্ত খলিল বলেন, আমাদের জমির উপর দিয়ে রাস্তা গেছে। আমরা রাস্তার পাশে খাল পাড়ে এই গাছ লাগিয়েছি। এখন গাছ বড় হয়েছে তাই কেটে নিয়ে যাচ্ছি। এতে কার কি বলার আছে।

Displaying Madaripur News Pic-2 07.01.25.jpg

বালীগ্রাম ইউনিয়নের তহশিলদার মো. কবির মিয়া বলেন, আমার মৌজা ম্যাপ দেখতে হবে। দেখতে হবে এই জমি কার। যদি কাগজপত্রে সরকারি জমি হয় তখন তাদের আমি বাঁধা দেব। 

আপনার কাগজপত্র দেখতে দেখতে তো এরা গাছ কেটে নিয়ে যাবে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি তাদের জমিতে গাছ হয় তাহলে তারা গাছ কাটলে আমার কি করার আছে। আর যদি জমি সরকারি হয় তখন আমি দেখব। তবে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেন তহশিলদার কবির মিয়া।

এ বিষয় জানতে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বারবার ফোন করেও পাওয়া যায়নি।

বিআরইউ

Link copied!