ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চন্দ্রঘোনায় ১৮০ লিটার চোলাই মদসহ সিএনজি জব্দ

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

জানুয়ারি ৮, ২০২৫, ০৬:০১ পিএম

চন্দ্রঘোনায় ১৮০ লিটার চোলাই মদসহ সিএনজি জব্দ

চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮০ লিটার দেশীয় চোলাই মদ সহ একটি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করেছে। এ ব্যাপারে চন্দ্রঘোনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই খুরশীক আলম ও সঙ্গীয় ফোর্স চন্দ্রঘোনা থানা এলাকার রাইখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন টেকের মোড়স্থ রাইখালী অটোরিক্সা (সিএনজি) মালিক সমিতির কার্যালয়ের সামনে ওইদিন ভোর প্রায় সোয়া ৬টায় অভিযান চালায়।

এসময় উক্ত কার্যালয়ের সামনের পাকা রাস্তার উপর থেকে ১৮০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ এবং একটি নাম্বার বিহীন সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা সিএনজি চালক ও অপর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ব্যাপারে অজ্ঞাতনামা সিএনজি চালক ও অপর সহযোগীকে আসামি করে চন্দ্রঘোনা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে থানার ওসি জানিয়েছেন।

বিআরইউ

Link copied!