ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ময়মনসিংহের ঐতিহ্যবাহী দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া মিফতাহুল উলূমের সুবর্ণ জয়ন্তী

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

জানুয়ারি ১৫, ২০২৫, ০৯:২০ পিএম

ময়মনসিংহের ঐতিহ্যবাহী দ্বিনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া মিফতাহুল উলূমের সুবর্ণ জয়ন্তী

ময়মনসিংহ জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুমের ৫০ বছর পূর্তি উপলক্ষে আবনা সম্মেলন অনুষ্ঠিত  আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ : ময়মনসিংহ সদরে অবস্থিত জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুমের আবনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠানটি  সকাল শুরু হয়ে দিনব্যাপী চলে।

জামিয়ার  মুহতামিম  বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা  দেলাওয়ার হোসাইন বলেন, এই আয়োজনের মাধ্যমে ছাত্র উস্তাদদের মাঝে এক নতুন সংযোগ তৈরি হবে, যা সমাজ গঠনে অবদান রাখবে। তিনি আরও বলেন,  আমরা এ সম্মেলন সফল করার লক্ষ্যে আবনা পরিষদ গঠন করেছিলাম। আবনা কমিটির দায়িত্বশীলগণ জেলা উপজেলা সফর করেছেন। ব্যাপক সাড়াও মিলেছিল। আমরা আশাবাদী এ সম্মেলন জাতির কল্যাণ বয়ে আনবে।

এছাড়াও আবনা পরিষদের সদস্য সচিব মাওলানা হুসাইন আহমদ উসামা বলেন, আমরা এ অনুষ্ঠানের মাধ্যমে দুটি বিষয় মুহতামিম সমীপে প্রস্তাবনা পেশ করেছি। ১. প্রাক্তন ছাত্রদের জন্য একটি বিশ্রামাগার তৈরি করা। ২. ছাত্রদের খেদমতের ব্যবস্থা করা। এই লক্ষ্যেই আগামীতে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ।

উল্লেখ্য, জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডে  অবস্থিত। এককালে মিফতাহুল উলুম  মাদ্রাসা নামে পরিচিত ছিল। পরবর্তী সময়ে জামিয়া প্রতিষ্ঠা লাভ করে। ১৯৭৬ সালে মাদরাসাটির যাত্রা শুরু হয়। প্রাচীনতম প্রতিষ্ঠানটির পঞ্চাশ বছর পদার্পণ  উপলক্ষে এই আয়োজন। গত পঞ্চাশ বছরের  মিলন মেলায় উপস্থিত হয়েছেন সাবেক শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা - কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!