ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঘাইছড়িতে তিন ইট ভাটায় মোবাইল কোর্ট অভিযান, জরিমান

ইব্রাহীম, বাঘাইছড়ি (রাঙামাটি)

ইব্রাহীম, বাঘাইছড়ি (রাঙামাটি)

জানুয়ারি ১৬, ২০২৫, ০৭:৩২ পিএম

বাঘাইছড়িতে তিন ইট ভাটায় মোবাইল কোর্ট অভিযান, জরিমান

রাঙামাটির বাঘাইছড়িতে তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে জরিমানা করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার।

অভিযানে কেবিএম নামে একটি ইটভাটায় ৫০ হাজার টাকা, ফাইভ স্টার এবং এমএমসি নামে দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে দুটি মামলায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।ফায়ার সার্ভিস না থাকায় নিজস্ব ব্যবস্থাপনায় সম্পূর্ণভাবে চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয়,ইট বানানো সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ করা হয়। একই সাথে কয়েক হাজার ইট ভেঙে নষ্ট করা হয়।  তিন ইটভাটা মালিক ও ম্যানেজারকে ইট ভাটার সব কার্যক্রম বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইট ভাটা বন্ধ ও জরিমানা আদায় করা হয়। এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরএস

Link copied!