ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া মহিলা লীগ নেত্রী পাখি গ্রেপ্তার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

জানুয়ারি ২৬, ২০২৫, ১১:৫৮ এএম

বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া মহিলা লীগ নেত্রী পাখি গ্রেপ্তার

পাবনার চাটমোহরের একটি বিস্ফোরক মামলায় ভাঙ্গুড়া উপজেলা মহিলা লীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (২৫ জানুয়ারি) দিবারাতে চাটমোহর উপজেলা সদরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে চাটমোহর থানা পুলিশ। 

গত রাতে চাটমোহর পৌর সদরের একটি বাসা থেকে ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, তিনি দীর্ঘদিন আত্ম গোপনে  ছিলেন। তবে সম্প্রতি তিনি ফেসবুকে জয়বাংলা ও হাসিনাতেই আস্থা ইত্যাদি লিখে প্রচার প্রচারনা চালাতেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, বেশ কিছুদিন ধরে এই মহিলা লীগ নেত্রী চাটমোহরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তিনি চাটমোহর থানায় দায়েরকৃত উপজেলার হান্ডিয়ালে বিস্ফোরক মামলার অন্যতম আসামি।  সকালে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে তাকে পাঠানো হয়েছে।

বিআরইউ

Link copied!