ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বরিশালে শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার, চলছে বাস

বরিশাল ব্যুরো:

বরিশাল ব্যুরো:

জানুয়ারি ৩০, ২০২৫, ০১:২৩ পিএম

বরিশালে শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার, চলছে বাস

শিক্ষার্থীদের সঙ্গে  সংঘর্ষ ও হামলা-ভাঙচুর, সড়ক অবরোধ সহ সব অবসান ঘটিয়ে শেষে রূপাতলী বাস শ্রমিকদের ডাকা কর্মবিরতিতে ৭ জেলার ১৫ রুটে সাড়ে ১৩ ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকার পর বুধবার রাত থেকে শুরু হয়েছে।

জেলা প্রশাসকের সাথে বাস মালিক, শ্রমিক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপস্থিতিতে ভাড়া এবং আচরণগত বিষয়ের সমাধান ভবিষ্যতে আলোচনার মাধ্যমে হওয়ার আশ্বাসে ফের বাস চলাচল শুরু হয়।

সন্ধ্যার পর জেলা প্রশাসক দেলোয়ার হোসেন তার কার্যালয়ে ত্রিপক্ষ নিয়ে বৈঠকে বাসের ভাড়া এবং বাস শ্রমিক ও যাত্রীদের আচরণের বিষয় চিহ্নিত হয় ঝামেলার নেপথ্যে। এক্ষেত্রে জেলা প্রশাসক আশ্বস্ত করেন ভবিষ্যতে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করার।

এতে করে উপস্থিত ছাত্র নেতারাও বলেন, ছাত্ররা যারা বাস শ্রমিকদের সাথে আচরণগত সমস্যা তৈরি করে তাদেরও সমালোচনার মধ্যে নিয়ে আসলে এর সমাধান হবে। অপরদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের জান ও মালের  নিরাপত্তার আশ্বাস পেয়ে বাস চলাচল শুরু ঘোষণা দিয়েছে শ্রমিক ইউনিয়নের নেতারা।

বিআরইউ
 

Link copied!