ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টাঙ্গাইলে রড মিস্ত্রীকে ‘জবাই’ করে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল প্রতিনিধি:

জানুয়ারি ৩১, ২০২৫, ০২:০৭ পিএম

টাঙ্গাইলে রড মিস্ত্রীকে ‘জবাই’ করে হত্যা

টাঙ্গাইল সদর উপজেলা এক রড মিস্ত্রীকে জবাই করে হত্যা দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত প্রায় আটটার দিকে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বিন্নাফৈর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফুলচান মিয়া(১৮) ওই এলাকার স্বন্দেশ মিয়ার ছেলে।

দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু জানান, রাত আটটার দিকে স্থানীয় লোকজন রাস্তার উপর ফুলচানের জবাই করা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ধারণা করা হচ্ছে, রাত সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে দুর্বৃত্তরা তাকে জবাই করে মরদেহটি ফেলে রেখে গেছে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ  জানান, কী কারণে, কারা তাকে হত্যা করেছে, এই মুহূর্তে তা বলা সম্ভব হচ্ছে না। তবে  যারাই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিআরইউ

Link copied!