ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
সচিব এএইচএম সফিকুজ্জামান

বরিশালের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১১:২৫ এএম

বরিশালের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে

বরিশালের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে হবে, এটি আমরা সবাই চাই বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান।

‘আমরা বরিশালবাসী’ ব্যানারে রোববার বিকালে নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বরিশালের উন্নয়ন ভাবনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় তিনি বলেন, বরিশাল হচ্ছে অবহেলিত একটি অঞ্চল। আমরা এ এলাকার উন্নয়ন চাই। সম্ভাবনাময় অঞ্চল হলেও উদ্যোগ গ্রহণ সংকটে এখনও অবহেলিতই রয়েছে। অঞ্চলের অনেক স্থানে পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা নেই।

ভোলার মনপুরা উপজেলাবাসী বিদ্যুৎ সংকটে ভুগছে বলে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেশের বিদ্যুতের পর্যাপ্ত উৎপাদন থাকলেও ওখানের বাসিন্দারা সন্ধ্যার পর কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ পেয়ে থাকেন। দিনের বাকি অংশ বিদ্যুৎহীন কাটাতে হয়। অথচ গ্যাসের খনি ভোলা। এখানের গ্যাস উৎপাদন করে দেশের অন্যান্য স্থানে সরবরাহ করা হচ্ছে। কিন্তু এই অঞ্চলের মানুষ সংকটে রয়েছে। এসব ক্ষেত্রে আমরা উন্নয়ন শতভাগ নিশ্চিত চাই।

সফিকুজ্জামান বলেন, অঞ্চলের পর্যটন এলাকা অপার সম্ভাবনাময়ী। এ খাতও দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। এক্ষেত্রে পর্যটন এলাকাকে উন্নয়নের মধ্য দিয়ে সমৃদ্ধ করতে হবে। সব সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ’র নজরদারি কামনা করছি।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বরিশাল চেম্বার অব কমার্স’র সভাপতি এবায়দুল হক চান, বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শেখ মো. তাজুল ইসলাম, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরুসহ সমাজের বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বরিশালের উন্নয়নের লক্ষ্যে একাধিক সংকট ও বিড়ম্বনার কথা তুলে ধরেছেন অংশগ্রহণকারীরা। তারা বিভিন্ন দপ্তরের নানা অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন।

এর মধ্যে জেলা খাল পুনরুদ্ধার, বরিশাল সিটি করপোরেশন থেকে প্ল্যান অনুমোদন বিষয়, ভাঙ্গা-কুয়াকাটায় রেলপথ নির্মাণ, ভোলার গ্যাস বরিশালে সরবরাহ, কর্মসংস্থান সৃষ্টিতে কলকারখানা নির্মাণ, ব্যবসা ও বাণিজ্যে উদ্যোক্তাদের সহায়তাসহ নানাবিধ সমস্যা তুলে ধরেন।

ইএইচ

Link copied!