ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৫:০৮ পিএম

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।

চার তলা বাড়িটিতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে বাড়ির কেয়ারটেকার জসিম উদ্দিন জানান। তিনি বলেন, দুপুর ১২দিকে এক দল লোক এসে বাড়ির সামনে জড়ো হয়। এরপর তারা বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। পরে তারা অগ্নিসংযোগ করে ঘটনাস্থল থেকে চলে যায়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে আওয়ামী লীগ সরকার পতনের পরে আত্মগোপনে থাকার কারণে এ বিষয়ে শাহরিয়ার আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে কাজ করছে।

এ বিষয়ে বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, বাসায় গিয়ে আগুন নেভানো হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসে ফিরে এসেছে। 

আরএস

Link copied!