ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টুঙ্গিপাড়ায় রুপালী লাইফ কর্মকর্তাদের মানববন্ধন

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০১:৪০ পিএম

টুঙ্গিপাড়ায় রুপালী লাইফ কর্মকর্তাদের মানববন্ধন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী ও শাখার ব্যবস্থাপক মো. রাকিবুজ্জামানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২ টায় উপজেলার পাটগাতী বাজারের রুপালী লাইফ ইন্স্যুরেন্স কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন ঐ কোম্পানির কর্মকর্তাবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক মো. রাকিবুজ্জামান, সহকারী ব্যবস্থাপক মো. হামিম শেখ, শফিকুল ইসলাম ও হিসাবরক্ষক আলী আনসারী।

বক্তারা বলেন, টুঙ্গিপাড়া উপজেলার রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি চলে গেছে ও ঐ শাখার ব্যবস্থাপক মো. রাকিবুজ্জামান লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ২০২০ সালের জুন মাসে টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কার্যক্রম শুরু করে। সেই থেকে সম্পূর্ণ আস্থার সাথে কোম্পানি গ্রাহকের সাথে কাজ করে যাচ্ছে। তাই একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে কোম্পানি ও কর্মকর্তাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। তাই আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

বিআরইউ
 

Link copied!