ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মনপুরায় মানসিক স্বাস্থ্য ক্যাম্প

মনপুরা (ভোলা) প্রতিনিধি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০১:৫০ পিএম

মনপুরায় মানসিক স্বাস্থ্য ক্যাম্প

দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মানসিক স্বাস্থ্য চাহিদা পূরণে ভোলার মনপুরায় বিনামূল্যে "মানসিক স্বাস্থ্য ক্যাম্প" পরিচালনা করা হয়েছে। বিএপি‍‍`র (বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস) উদ্যোগে দেশব্যাপী আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে এই ক্যাম্পের আয়োজন করা হয়। ঢাকা থেকে আগত ১২ জন বিশেষজ্ঞ ডাক্তার এই স্বাস্থ্য সেবা দেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলার হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এই ক্যাম্প শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত চিকিৎসা দেয়া হয়।

এসময় মনপুরার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত রোগীর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরাও চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ দেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কবির সোহেলের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসা ক্যাম্পে ঢাকা থেকে ডাক্তাররা হলেন অধ্যাপক ডা. আব্দুল ওয়াহাব মিনার, ডা. রয়েল, ডা. মোহাম্মদ জামাল উদ্দিন রিয়াদ, ডা. মো. তৈয়বুর রহমান, ডা. মো. আরিফুজ্জামান, ডা. শাহাদাত হোসাইন, ডা. আইয়াজ ইব্রাহিম, ডা. শহীদুল্লাহ কাজী, ডা. মোহাম্মদ আজম ইকবাল, ডা. তানভীর হাসান, ডা. মুনিম রেজা, ডা. মো. শহিদুল ইসলাম।

বিআরইউ

Link copied!