ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১২:৩২ পিএম

সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর ছিলেন পালিয়ে। কিন্তু শেষ রক্ষা  হলো না আর । অবশেষে ধরা পড়লো পুলিশের হাতে ঝালকাঠির নলছিটির মুছা ওরফে বাদল হাওলাদারকে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার হওয়া বাদল হাওলাদার ওই এলাকার মুজাহার হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার এএসআই কাওসার আহম্মেদ জানান, ২০১৪ সালের বরিশাল  কোতোয়ালি মডেল থানার একটি মাদকদ্রব্য(গাঁজা) জিআর মামলার বিচার শেষে  তাকে ৭ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের  কারাদণ্ড দেন আদালত ।এরপর থেকে তিনি পলাতক ছিলেন।  সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার  করা হয়।

বিআরইউ

Link copied!