ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পেকুয়ায় অপহৃত তিন রেস্টুরেন্ট কর্মচারী উদ্ধার, আটক-১

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৪:৪৩ পিএম

পেকুয়ায় অপহৃত তিন রেস্টুরেন্ট কর্মচারী উদ্ধার, আটক-১

চট্টগ্রামের পটিয়া উপজেলার খাসিয়াইস ইউনিয়নের নয়াহাট এলাকা থেকে পেকুয়া থেকে অপহৃত তিনজনকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া অপহৃত ভিকটিমরা হলেন, পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকার মৃত আবু তাহের এর ছেলে আবদুল্লাহ আল নোমান (২৪), একই এলাকার রহিম উদ্দিনের ছেলে মো. রাইমন (২৪) ও রামু উপজেলার রশিদনগদর ইউনিয়নের বড় ধলিরছড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মনজুর আলম (২৪)।

আটক ব্যক্তির নাম মো. ইলিয়াছ (২৩)। তিনি পটিয়া উপজেলার খাসিয়াইস ইউনিয়নের পূর্ব বাকখাইন এলাকার মো. আলীর ছেলে। 
আজ মঙ্গলবার ভোররাতে  পেকুয়া থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশ পটিয়ার খাসিয়াইস ইউপির নয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ৩ জনকে উদ্ধার করে।

জানা যায়, পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ভিকটিম আবদুল্লাহ আল নোমান, রাইমন ও মনজুর আলমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পরে তাকে খুঁজে না পেয়ে তার ভাই মো. রফিস বাদী হয়ে পেকুয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে ভিকটিমের মোবাইল থেকে তার ভাইয়ের মোবাইলে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ফোন দেন অপহরণকারীরা।

পেকুয়া থানা পুলিশ ভিকটিম উদ্ধারে বিশেষ অভিযানে নামেন। ভিকটিমের মোবাইল লোকেশন ট্রেক পটিয়া উপজেলার খাসিয়াইস ইউপির নয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ ভিকটিমসহ অপর দুজকে  উদ্ধার করে এবং অপহরণকারী দলের এক সদস্যকে আটক করে।

এ বিষয়ে মো. রফিচ বাদী হয়ে পেকুয়া থানায় অপহরণ মামলা দায়ের করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়া থেকে একজন নিখোঁজের অভিযোগ পেয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। নিখোঁজের ভাইয়ের মোবাইলে মুক্তিপণ চেয়ে ফোন আসলে বিষয়টি অপহরণ হিসেবে পুলিশের তৎপরতা বৃদ্ধি করে।

ভিকটিমের মোবাইল লোকেশন ট্রেক পটিয়া উপজেলার খাসিয়াইস ইউপির নয়াহাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী মো. ইলিয়াছকে গ্রেফতার করতে সক্ষম হলেও তার অপরাপর সহযোগী অন্যান্য অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

আসামি মো. ইলিয়াছ একজন পেশাদার অপহরণকারী দলের সক্রিয় সদস্য। সে এবং তার অন্যান্য সহযোগী অপহরণকারীরা চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা হতে বিভিন্ন লোককে অপহরণ করে মুক্তিপণ দাবিও আদায় করে থাকে ।

আসামি মো. ইলিয়াছকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন দাখিল করা হচ্ছে।

বিআরইউ

Link copied!