ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফরিদপুরে কালো ডিম পাড়ছে পাতি হাঁস, এলাকাজুড়ে চাঞ্চল্য

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর প্রতিনিধি:

মার্চ ৭, ২০২৫, ০২:১৫ পিএম

ফরিদপুরে কালো ডিম পাড়ছে পাতি হাঁস, এলাকাজুড়ে চাঞ্চল্য

ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া এলাকার সরদার ডাঙ্গী গ্রামের মো. ইয়াছিন সরদারের একটি দেশি পাতি হাঁস কালো রঙের ডিম পাড়ার ঘটনায় এলাকাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। কালো রংয়ের ডিম দেখতে প্রতিদিনই আশপাশের গ্রাম থেকে লোকজন ভিড় করছেন ইয়াসিন সরদারের বাড়িতে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গত বছর পাশের বাড়ির এক ভাবীর কাছ থেকে ছয়টি হাঁসের বাচ্চা কিনেছিলেন মো. ইয়াছিন সরদারের স্ত্রী হামিদা আক্তার। সবগুলো হাঁস স্বাভাবিক রঙের ডিম দিলেও গত কয়েক মাস আগে থেকে একটি হাঁস হঠাৎ করে কালো রঙের ডিম পাড়া শুরু করে। প্রথমে এই ডিম দেখে তারা অবাক হয়ে যান। সাপ অথবা অন্য প্রাণীর ডিম ভেবে কাউকে না জানিয়ে রেখে দেন। পরবর্তীতে সর্বশেষ ১৫ দিন আগে একই হাঁস পরপর ৪/৫ টি কালো ডিম পাড়লে বিষয়টি জানাজানি হয়।

সদরপুরের বাসিন্দা মিজানুর রহমান বলেন, পাতিহাঁসের কালো ডিম দেখতে ওই বাড়িতে প্রতিদিন দুর দূরান্ত থেকে আগত লোকজনের সমাগম ঘটছে।

গৃহবধূ হামিদা আক্তার বলেন, ছয়টি মেয়ে হাঁসের মধ্যে একটি হাঁস কয়েক মাস আগে ৩/৪ টি কালো রঙের ডিম পাড়ে। ডিমের রং গাঢ় কালো দেখে মনে করি এটা অন্যকোনো প্রজাতির ডিম। গত কয়েকদিন আগে আবার পরপর ৪/৫ টি ডিম পাড়ে,তখন ডিমগুলো মানুষদের দেখালে এলাকায় আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে হাঁসটির মালিক সাবেক সেনাসদস্য মো: ইয়াছিন সরদার বলেন, কালো রঙের ডিম দেখে প্রথমে অবাক হয়েছি। হাঁসটি কালো রঙের ডিম ছাড়া সাদা ডিমও পাড়ে। এক বছর বয়সী হাঁসটি সাদা রঙের ডিমের পাশাপাশি গত কয়েক মাসে মোট ৮/৯ টি ডিম পেড়েছে। ডিম নিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার শরণাপন্ন হলে তিনি বলেন এটি খাওয়া যাবে এবং এর গুণগত মান স্বাভাবিক রয়েছে বলে জানান। পরে একটি ডিম রেখে সবগুলো খেয়ে ফেলা হয়েছে।

এ বিষয়ে সদরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার বলেন, প্রাণিদেহের বিলিভার্ডিন কম-বেশি হওয়ার কারণে ডিমের খোলসের রং নীলচে বা সবুজাভ হয়ে থাকে। এ ছাড়া জরায়ুতে ডিমের খোলসটি পরিণত হওয়ার সময়ে গাঢ় সবুজ রঙের পিত্তরস বেশি থাকতে পারে। ওই দুটি উপাদান জরায়ুতে বেশি থাকলে তা থেকে ডিমটির রং কালো হতে পারে।

তিনি আরও বলেন, কালো রঙের এ ডিম খেতে কোনো সমস্যা নেই। জেনেটিক কারণে হাঁসের ডিমের রং কালো হতে পারে।

বিআরইউ

Link copied!