ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইট উৎপাদন বন্ধের হুঁশিয়ারি মালিক সমিতির

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

মার্চ ১১, ২০২৫, ০৩:৪৪ পিএম

ইট উৎপাদন বন্ধের হুঁশিয়ারি মালিক সমিতির

টাঙ্গাইলে ৭ দফা দাবি না মানলে আগামী ২৫ মার্চ  থেকে পরবর্তী ১৫ দিন সারা দেশে ইট বিক্রি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার ( ১২ মার্চ)  দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারি সমিতির  সভাপতি ফিরোজ হায়দার খান।

এরপরও দাবি না মানলে আগামী বছর থেকে দেশের ইট উৎপাদ বন্ধের হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে কেন্দ্রীয় কমসৃচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থান থেকে ইট ভাটার মালিক ও হাজার হাজার  শ্রমিকরা  জেলা সদর এলাকায় জড়ো হতে থাকে। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে সমাবেশ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ ইট প্রস্তুতকারির মালিক সমিতির নেতৃবৃন্দ।

এদিকে সমাবেশে মালিক সমিতির নেতারা বলেন, এই শিল্পের সাথে প্রায় ৫০ লাখ শ্রমিক কাজ করছে। সবকিছুই মিলিয়ে প্রায় ২কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও এই খাতে প্রায় ৮ হাজার কোটি টাকার ব্যাংকে লোন রয়েছে মালিকদের। ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোনের টাকা অনাদায়ে থেকে যাবে। হাজার হাজার কোটি টাকা রাজস্ব হারাবে সরকার।

উল্লেখ্য, জিকজ্যাক ইটভাটার ছাড়পত্র ও লাইন্স প্রাপ্তির জটিলতার নিরসনের জন্য বাংলাদেশের  ইট প্রস্তুতকারি মালিক সমিতির ৭ দফার দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে।

বিআরইউ

Link copied!