ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রসবকালে অসুস্থ হয়ে বন্য হাতি-শাবকের মৃত্যু

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মার্চ ১১, ২০২৫, ০৫:৩৬ পিএম

প্রসবকালে অসুস্থ হয়ে বন্য হাতি-শাবকের মৃত্যু

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় দুই নং গাইন্দ্যা ইউনিয়নের কাইথাক পাড়া এলাকার বাগানে প্রসব কালে অসুস্থ হয়ে একটি বন্য হাতি ও শাবক টি মারা গেছে।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা তিন টার দিকে ময়নাতদন্ত শেষে মা হাতি ও শাবক টি কে মাটিচাপা দেওয়া হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গত কয়েক সপ্তাহ দরে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গহিন বনের হাজী পাড়া, তংবসি পাড়া, নোয়া পাড়া সর্বশেষ কাইথাক পাড়া এলাকায় একদল বন্য হাতি আসে। ধারণা করা হচ্ছে, দুই দিন আগে কাইথাক পাড়া এলাকায় হাতিটির প্রসব কালে একটি শাবক সহ হাতিটি মারা গেছে।

রাজস্থলী উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সহকারী চিকিৎসক চিরজিৎ চাকমা বলেন, মা হাতিটি প্রসবকালে শাবক দেওয়ার সময় যন্ত্রণায় কাতর হয়ে অসুস্থ হয় পরে শাবক সহ হাতিটি মারা গেছে।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজভিলা রেঞ্জ কর্মকর্তা বলেন, ফারজ আল আমিন উপজেলার কাইথাক পাড়া পাহাড়ে একটি মেয়ে হাতি মারা যাওয়ার খবর পেয়ে বেলা একটার দিকে বন বিভাগ, প্রাণিসম্পদ কার্যালয়ের সহকারী চিকিৎসক সহ ঘটনাস্থলেযান তিনি। পরে ময়নাতদন্ত শেষে হাতি ও শাবক টি মাটিচাপা দেওয়া হয়।

রেঞ্জ অফিসার ফারজ আল আমিন আরও বলেন, হাতির শরীরে কোনো গুলি বা আঘাতের চিহ্ন নেই। সেখানে বিদ্যুতের ফাঁদও নেই।

চিকিৎসকেরা বলছেন, বাচ্চা প্রসব কালে অসুস্থ হয়ে হাতিটি মারা গেছে।

উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সহকারী চিকিৎসক চিরনিজৎ চাকমা বলেন, হাতিটি বাচ্চা দেওয়ার সময় যন্ত্রণায় চটপট করতে করতে মা হাতি ও বাচ্চাসহ মারা গেছে। এর বয়স ২০ বছরের উপরে হতে পারে । মৃত হাতি টির ওজন ৩ টন ও দৈর্ঘ্য ১০/১২ ফুট। দুই দিন আগে হাতিটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে রাজস্থলী থানায় বন বিভাগের উদ্যোগে সাধারণ ডায়রি করা হয়েছে বলে বন বিভাগ নিশ্চিত করেছেন।

বিআরইউ

Link copied!